আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কন্ঠশিল্পী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে গত ১১ জুন তিনি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর থেকে রাজশাহীতে বোন শিখা বিশ্বাসের সঙ্গে বসবাস করছিলেন তিনি। শারীরিক অস্থার অবনতি হওয়ায় তিনি বোনের পরিচালিত ক্লিনিকে ভর্তি ছিলেন।
শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় তিনি বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এন্ড্রু কিশোরের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এন্ড্রু কিশোর জন্ম ৪ নভেম্বর ১৯৫৫ - মৃত্যু ৬ জুলাই ২০২০। ছিলেন একজন বাংলাদেশী গায়ক।
তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন,
যে'জন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের
মধ্যে রয়েছে
- জীবনের গল্প আছে বাকি অল্প
- হায়রে মানুষ রঙ্গীন ফানুস
-
ডাক দিয়াছেন দয়াল আমারে
- আমার সারা দেহ খেয়ো গো মাটি
- আমার বুকের মধ্যে খানে
- আমার বাবার মুখে প্রথম যেদিন
- ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা
- সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি


0 Comments